দুদক উপপরিচালক মাহবুবুল আলম সাময়িক বরখাস্ত
পর্যটন সংবাদ ডেস্ক: দুর্নীতি, ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।







