
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।
শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ১১ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২৩(ছ) ধারা অনুযায়ী এই অনুপস্থিতিকে “পালায়ন” (Desertion) হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে ওই দিন থেকেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্তের মেয়াদে তিনি প্রযোজ্য বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



