
পর্যটন সংবাদ ডেস্ক: দুর্নীতি, ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবুল আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া, তদন্ত কার্য থেকে দায়মুক্তির বিনিময়ে অর্থ গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ওষুধ কোম্পানির ব্যবস্থাপকের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া এবং নিজের নামসহ স্ত্রী ও মায়ের নামে বিপুল পরিমাণ জমি ও সম্পদ অর্জন।
অভিযোগ অনুযায়ী, শুধু রাজধানীর গুলশান, বসুন্ধরা, জোয়ার সাহারা, ডেমরা ও জামালপুরের সরিষাবাড়িতে তার প্রায় ১৫০ কোটি টাকার সম্পদ রয়েছে।
গত ২৭ আগস্ট দুদকের ২০/২০২৫ নম্বর কমিশন সভায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা ২০০৮-এর ৪৩(১) বিধি অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।



