
পর্যটন সংবাদ ডেস্ক: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পল্লী বিদ্যুৎ সমিতির অনুপস্থিত কর্মীদের দ্রুত কাজে যোগদানের নির্দেশ দিয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অত্যাবশ্যক সেবা হিসেবে গণ্য করা হয়। এ সেবা বিঘ্নিত করা বা বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণে সরকার সচেষ্ট এবং এ বিষয়ে সংবেদনশীল। তবে গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকলকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময়সীমার মধ্যে কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছে মন্ত্রণালয়।



