
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে পরিচিত নাম নভোএয়ার আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে ১৪ বছরে পা রাখতে যাচ্ছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি ধারাবাহিক বার্ষিকী কার্যক্রম শুরু করেছে এবং যাত্রীদের জন্য ঘোষণা করেছে বিশেষ ভাড়া ছাড়।
বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নভোএয়ার এক মাসের জন্য সব অভ্যন্তরীণ রুটে ভাড়ার ওপর ১৪ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এই অফারের আওতায় যাত্রীরা নভোএয়ারের নিজস্ব টিকিট বিক্রয় কেন্দ্র, অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ‘VQANNI14’ প্রোমো কোড ব্যবহার করে ছাড়টি নেওয়া যাবে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, যাত্রীদের নিরাপদ ও সময়ানুবর্তী ভ্রমণ নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও নভোএয়ার সেবার মান ধরে রেখে আকাশপথে যাত্রীদের আস্থা অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণের মাধ্যমে যাত্রী অভিজ্ঞতা আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা–চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে নভোএয়ার। প্রতিষ্ঠার পর থেকে সময়নিষ্ঠ ফ্লাইট পরিচালনা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার কারণে সংস্থাটি যাত্রীদের মধ্যে একটি স্থায়ী অবস্থান তৈরি করেছে।
নভোএয়ার সূত্র জানায়, গত ১৩ বছরে সংস্থাটি এক লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং আট মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে। যাত্রীসেবা আধুনিক ও সহজ করতে প্রতিষ্ঠানটি চালু করেছে বেশ কয়েকটি নতুন উদ্যোগ। এর মধ্যে রয়েছে ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং এবং ওয়েব চেক-ইন সুবিধা। স্মাইলস প্রোগ্রামের সদস্যরা বিভিন্ন পার্টনার ব্র্যান্ড আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস সুবিধাও পাচ্ছেন।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। যাত্রা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীরা নভোএয়ারের কল সেন্টার ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
১৪ বছরে পদার্পণের এই উদযাপন নভোএয়ারের জন্য শুধু একটি মাইলফলক নয়, বরং ভবিষ্যতের বিস্তৃত পরিকল্পনারও ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন



