
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলাকে সামনে রেখে আবারও মাঠে নামছে বাউন্ডলেস বাডিজ ব্রিগেড (বিবিবি)। সংগঠনটি তাদের বার্ষিক ক্রীড়া আয়োজন ‘হিট অ্যান্ড জিগাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে। বিবিবির বিশ্বাস, নিয়মিত খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ ও স্বাস্থ্যকর জীবনধারার দিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংগঠন সূত্রে জানা গেছে, আগামী ৯ ও ১০ জানুয়ারি ২০২৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে উদীয়মান খেলোয়াড়, অপেশাদার ও ব্যাডমিন্টনপ্রেমীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতাটি শুধু খেলাধুলার আয়োজন নয়, বরং তরুণদের মধ্যে সচেতনতা তৈরির একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হচ্ছে।
২০১৫ সালে যাত্রা শুরু করা বাউন্ডলেস বাডিজ ব্রিগেড গত এক দশকের বেশি সময় ধরে ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত করে আসছে। খেলাধুলার মাধ্যমে ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ‘হিট অ্যান্ড জিগাল’ ধারণাকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে।
বিবিবির প্রতিষ্ঠাতা ও সভাপতি গাজী শরাফুদ্দিন হাসান খান ইমান বলেন, খেলাধুলা সামাজিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। তার মতে, একজন তরুণ যখন নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তখন সে স্বাভাবিকভাবেই মাদকসহ ক্ষতিকর অভ্যাস থেকে দূরে সরে আসে। তিনি জানান, এই টুর্নামেন্ট জয়ের চেয়ে অনেক বড় একটি বার্তা বহন করে—একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের আহ্বান।
এই আয়োজন বাস্তবায়নে Airpedia Holidays, InnoGlobe, Mitways, Thai Express, Saffron Dine, JUST1STORE, Tamanna Pharmacy, Travelchamp, Trip Lover, Firsttrip এবং TAKETRIPসহ একাধিক প্রতিষ্ঠান অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। তারা স্পনসরশিপ ও লজিস্টিক সহায়তা দিচ্ছে।
আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া উদ্যোগ মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করবে এবং তরুণদের খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি আগ্রহী করে



