১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত জেলায় দমকা হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: 

আজ শনিবার দেশের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে এ ধরনের হাওয়া প্রবাহিত হতে পারে। সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাস অনুযায়ী, ভ্রমণ কিংবা নৌপথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পর্যটননগরী কক্সবাজার ও চট্টগ্রামমুখী ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে আবহাওয়ার আপডেট জেনে যাত্রা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Read Previous

ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না: অমর্ত্য সেন

Read Next

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন সোহান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular