এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন সোহান

পর্যটন সংবাদ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে বসছে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। একই সময়ে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুই প্রতিযোগিতাকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে লাল–সবুজ জার্সিতে খেলেছিলেন তিনি। প্রায় তিন বছর পর আবারও তাকে দেখা যাবে এই ফরম্যাটে।

দলের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে যুক্ত হয়েছেন তরুণ তানজিম হাসান সাকিব। ব্যাটিং বিভাগে নতুনদের মধ্যে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান ও তৌহিদ হৃদয়।

ঘোষিত দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য)

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।

Read Previous

সাত জেলায় দমকা হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Read Next

ভোলায় সংবাদ সংগ্রহে সময় টিভির সাংবাদিকদের ওপর হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular