সরকারি মালিকানায় নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সরকার যেকোন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে। এজন্য এক বা একাধিক শেয়ার হস্তান্তরের আদেশ জারি করতে পারবে বাংলাদেশ ব্যাংক। সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি কেবল এই শেয়ার গ্রহণ করতে পারবে। এমন বিধান রেখে গত শুক্রবার (৯ মে) ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫–এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়।

অধ্যাদেশে বলা হয়, কোনো ব্যাংকের মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটির সম্পদ বা তহবিল নিজেদের স্বার্থে ব্যবহার করলে এবং প্রতারণার মাধ্যমে অন্যের স্বার্থে ব্যবহার করলে ওই ব্যাংককে রেজল্যুশন করতে পারবে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়ার নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া সুনির্দিষ্ট কারণে দুর্বল ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগের পাশাপাশি ওই ব্যাংকের বিদ্যমান শেয়ারধারী বা নতুন শেয়ারধারীর মাধ্যমে মূলধন বাড়াতে পারবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের সুযোগও দেওয়া হয়েছে এই অধ্যাদেশে। ৬৭ পৃষ্ঠার অধ্যাদেশটি নিচে সংযুক্ত করা হলো-

bangladesh_b

Read Previous

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Read Next

ঘুরে আসতে পারেন খুলনা জেলার যে সকল দর্শনীয় স্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular