
পর্যটন সংবাদ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৪ আগস্ট)।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একই দিনে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং অন্য একটি মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে হাজির করা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে এদিন সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। এর আগে মামলাটিতে মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। গত বুধবার দুই চিকিৎসক, একজন নার্সসহ চারজন সাক্ষ্য দেন। তারা জানান, জুলাই-আগস্টে হাসপাতালে দায়িত্ব পালনের সময় নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল।
সাক্ষীরা আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান



