১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার দুই বিএনপি গ্রুপের সংঘর্ষ সিইসির সামনেই

পর্যটন সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এ শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা এসময় উপস্থিত ছিলেন। বেলা পৌনে ১টার দিকে দুই পক্ষের নেতা-কর্মীরা হঠাৎ উত্তেজিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এগিয়ে আসলেও কিছুক্ষণ অস্থিরতা ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় শুনানিকক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল না। ফলে সরাসরি গণমাধ্যমকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেননি।

নির্বাচনী আসন পুনর্নির্ধারণ নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি-আপত্তির শুনানি চলছে। তবে প্রথম দিনেই এ ধরনের সংঘর্ষ পুরো প্রক্রিয়ার সুশৃঙ্খলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Read Previous

মানবতাবিরোধী অপরাধ মামলায় সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ

Read Next

বাংলাদেশে করদাতাদের জন্য সম্পদের বিবরণী জমা দেওয়ার নতুন নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular