বিশ্ব পর্যটন দিবস এখন ‘খ’ শ্রেণিতে

পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্ব পর্যটন দিবসের শ্রেণি পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এখন থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর দিবসটি ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে পালন করা হবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি বিধি অনুযায়ী, ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হলো এমন জাতীয় বা আন্তর্জাতিক দিবস যা সরকারিভাবে উদযাপিত হয়, তবে ‘ক’ শ্রেণির মতো জাঁকজমকপূর্ণ নয়। এ ধরনের দিবসে সীমিত আকারে অনুষ্ঠান হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এদিন সরকারি ছুটি থাকে না।

শ্রেণি পরিবর্তনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, ২৭ সেপ্টেম্বর ছুটি থাকবে কি না। তবে নিয়ম অনুযায়ী, ‘খ’ শ্রেণির দিবসে কর্মদিবসের স্বাভাবিক কার্যক্রম চলবে।

বিশ্ব পর্যটন দিবস বিশ্বব্যাপী পর্যটন সচেতনতা ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালিত হয়ে আসছে। শ্রেণি পরিবর্তনের ফলে এ দিবসটি উদযাপনের ধরনে কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

Read Previous

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর পদত্যাগ

Read Next

২০২৫ সালের এসএসসি উত্তীর্ণদের জন্য মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির তথ্য চেয়েছে মাউশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular