ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪১ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

পর্যটন সংবাদ ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ শোধ না করার অভিযোগে দেশ ল্যান্ড মার্ক লিমিটেডের চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গুলশান থানা পুলিশে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত সাজ্জাতুজের বিরুদ্ধে ২০১৪ সালে ব্যাংকটি মামলা করে।

ব্যাংক সূত্র জানায়, সাজ্জাতুজ জুম্মার খেলাপি ঋণের পরিমাণ ৪১ কোটি টাকা। ওই মামলায় আদালত ২০১৪ সালে তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন কোটি টাকা জরিমানা প্রদান করেছিলেন। সাজ্জাতুজ জুম্মা শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসাবেও ছিলেন।

গতকাল শনিবার তাকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখা কর্মকর্তার মতে, ঋণ আদায়ে এই ধাপ ব্যাংক কর্তৃপক্ষের নিয়মিত তৎপরতার অংশ।

Read Previous

ট্রাইব্যুনালে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ: জুলাই আন্দোলন মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে তোলা হয়েছে অভিযোগ

Read Next

৮৫৭ কোটি টাকা ঋণ জালিয়াতি: এক্সিম ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular