১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ: জুলাই আন্দোলন মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে তোলা হয়েছে অভিযোগ

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে জুলাই আন্দোলন মামলায়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও একজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে।

আজ (সোমবার) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে, যিনি আসামী থেকে রাজসাক্ষী হিসেবে পরিবর্তিত হয়েছেন। এর আগে চতুর্থ দিনে (১৭ আগস্ট) সাক্ষ্য দেন আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ ও মিজান নামে একজন শিক্ষার্থী। এছাড়া খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী ৮ম সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন।

জুলাই-অগাস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনার সাক্ষী হিসেবে আজ আদালতে উপস্থিত হন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। সাক্ষ্য প্রদানের সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ অভিযুক্তদের বিচার দাবি করেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর নির্দেশ দেন।

Read Previous

ব্রুকলিনে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

Read Next

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪১ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular