১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮৫৭ কোটি টাকা ঋণ জালিয়াতি: এক্সিম ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

পর্যটন সংবাদ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ রোববার মামলাটি দায়ের করেন। মামলায় আসামি হিসেবে রয়েছেন মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

দুদকের এজাহারে বলা হয়েছে, মোজাম্মেল হোসাইন অসৎ উদ্দেশ্যে এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ নেন। ঋণ অনুমোদনের সময় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগসাজশে নিয়ম ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করেন। পরবর্তীতে ওই ঋণ খেলাপি হয়ে ব্যাংক বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ে এবং সরকারের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা যাচাই-বিচার ছাড়া ঋণ অনুমোদন করে সরকারি আর্থিক সম্পদের ব্যাপক ক্ষতি করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Read Previous

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪১ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

Read Next

আলাস্কার বৈঠক: কূটনীতির জয়, কিন্তু ইউক্রেনের জন্য ঝুঁকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular