১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি’-তে অংশ নিতে আবেদন সময়সীমা বাড়ল

পর্যটন সংবাদ ডেস্ক: প্রায় দুই দশকের বিরতির পর আবারও পর্দায় ফিরছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। এবারের আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

প্রথমে আবেদন গ্রহণের শেষ সময়সীমা ছিল ৫ সেপ্টেম্বর। তবে অংশগ্রহণকারীদের সুবিধার কথা ভেবে সময়সীমা বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আবেদন করা যাবে সরাসরি btvapplication.com ওয়েবসাইটে গিয়ে। যারা আগে আবেদন করেছেন, তারাও সাইটের ডাউনলোড মেন্যু থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন।

বিটিভি জানিয়েছে, প্রতিযোগিতার প্রাথমিক বাছাই দেশের ১৯টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্বে অংশ নেবেন। আর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়, আগামী ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে।

‘নতুন কুঁড়ি ২০২৫’-এ অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, নৃত্য, গানসহ মোট ৯টি বিষয়ে প্রতিযোগিতা হবে। বয়সভেদে থাকবে দুটি শাখা—‘ক’ শাখা ৬ থেকে ১১ বছরের শিশুদের জন্য এবং ‘খ’ শাখা ১১ থেকে ১৫ বছরের কিশোরদের জন্য।

বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো তথ্য জানতে অফিস চলাকালীন সময়ে ০১৩৩২-১২৫১৩৭ এবং ০১৩৩২-১২৫১৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া হালনাগাদ তথ্য পাওয়া যাবে বিটিভির সম্প্রচার এবং ওয়েবসাইটে (www.btv.gov.bd)।

শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতেই এ উদ্যোগ। দেশের সাংস্কৃতিক অঙ্গনে যেসব তারকার জন্ম হয়েছে, তাদের অনেকেই এসেছিলেন এই ‘নতুন কুঁড়ি’ মঞ্চ থেকে।

Read Previous

রাশিয়ার অর্থনীতি ভেঙে দেওয়ার হুমকি, ইউরোপকে পাশে চাইল যুক্তরাষ্ট্র

Read Next

আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular