১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি ভদ্রকালী এলাকায় এসে লাইনচ্যুত হয়ে থামে। এ সময় বগির পাঁচটি অংশ আলাদা করে সামনের স্টেশনে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে। ফলে উত্তরবঙ্গমুখী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।ট্রেন

Read Previous

নতুন কুঁড়ি’-তে অংশ নিতে আবেদন সময়সীমা বাড়ল

Read Next

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, পাঁচ বিভাগে কমতে পারে তাপমাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular