পর্যটন সংবাদ ডেস্ক: সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কয়েকটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। একই সময়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ সময় ভ্রমণ বা বাইরের কাজের পরিকল্পনা থাকলে পর্যটক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



