ডুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। বুধবার (১৩ আগস্ট) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিচের লিংকে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন:

ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

এ বছর ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। গত ১০ আগস্ট সকালে প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগের পরীক্ষা হয়।
দুপুরে দ্বিতীয় শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডুয়েটের ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের বিপরীতে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ৯ জন করে পরীক্ষার্থী।

আসন বিন্যাস অনুযায়ী, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ১২০টি করে মোট ৬০০ আসন। বাকি পাঁচ বিভাগ—আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং—এ প্রতিটিতে ৩০টি করে মোট ১৫০টি আসন রয়েছে।

এই ফল প্রকাশের মাধ্যমে ডুয়েটে নতুন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সফল শিক্ষার্থীদের দ্রুত পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Read Previous

দেশের কয়েক বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে

Read Next

কুয়েতে ১০ প্রবাসীর মৃত্যু, নিহতদের মধ্যে বাংলাদেশিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular