১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় প্রথম সফরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পর্যটন সংবাদ ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। সানসিল্কের আমন্ত্রণে তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান। খবরটি তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

বাংলাদেশে আসার পরদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?”—যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন এই তারকা। আয়োজকদের প্রত্যাশা, হানিয়ার উপস্থিতিতে ভক্তদের মধ্যে ভিন্নধর্মী উৎসাহ তৈরি হবে।

ভক্তদের জন্যও থাকছে সরাসরি দেখা করার সুযোগ। সানসিল্ক জানায়, একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়ে অংশ নিলেই মিলবে হানিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ। এর নিয়ম খুব সহজ—কালো পোশাকে সাজতে হবে, সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলকে উজ্জ্বল করতে হবে, আর পুরো লুকটি ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে।

এ প্রতিযোগিতার পাশাপাশি আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন হানিয়া আমির। এরপর তিনি ফিরে যাবেন পাকিস্তানে।

এই সফরকে ভক্তদের ভালোবাসায় স্মরণীয় করে রাখতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী।

Read Previous

ঢাকায় শেষ হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

Read Next

অনলাইন জুয়া ও প্রতারণায় কঠোর শাস্তি: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular