১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

পর্যটন সংবাদ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিট কম্পোজিট নামের ওই কারখানায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রথমে কারখানার ভেতর ছড়িয়ে পড়লে শ্রমিকরা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, আগুনের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

Read Previous

ময়মনসিংহে পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ: এসপি নাইমুল হক

Read Next

‘সামগ্রিকভাবে ডাকসু নির্বাচন সন্তোষজনক’—সারজিস আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular