
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার মতে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, শিক্ষার্থীরা প্রত্যাশিত সংখ্যায় ভোটে অংশগ্রহণ করেছে। এখন চলছে ভোট গণনা, আর ফলাফল প্রকাশের অপেক্ষায় শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো দেশ তাকিয়ে আছে।
সারজিস আলম বলেন, “ডাকসু আসলে একটা অভ্যুত্থানের ফসল। রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা জেতা-হারার ভয়ে যেন এই প্রক্রিয়া নষ্ট না হয়। যদি সেটা ঘটে, দায় যাদের কারণে হবে তারা কোনোভাবেই এ দায় থেকে মুক্তি পাবে না।”
তিনি আরও সতর্ক করে লিখেছেন, “যদি কেউ ভেবে থাকেন—নিজে না জিতলে ডাকসু শেষ হতে দেব না, তবে ডাকসু বানচাল করার মধ্য দিয়েই তাদের রাজনৈতিক কবর রচিত হবে।



