কক্সবাজারে অক্টোবরেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট, পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা

পর্যটন সংবাদ ডেস্ক: পর্যটন শহর কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল চালুর সময় নির্ধারণ করা হয়েছে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজের প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং দ্রুতগতিতে বাকি কাজ সম্পন্ন হচ্ছে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে এবং যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্যে টিকিট পাওয়ার ব্যবস্থা থাকবে।’

পরিদর্শনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজার পর্যটন শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। আন্তর্জাতিক পর্যটকরা সহজে কক্সবাজারে পৌঁছাতে পারবেন, ফলে হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসায়ও লাভবান হবে।

Read Previous

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার চেক: এনআইসিআরএইচ-এর সাবেক পরিচালক ডা. মোস্তফার বিরুদ্ধে দুদকের তদন্ত

Read Next

ইপিজেড থানা এলাকা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, দু’জন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular