আকাশে আজ রক্ত চাঁদ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

পর্যটন সংবাদ ডেস্ক:আজ রাতের আকাশে দেখা মিলবে বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা রক্ত চাঁদ। পৃথিবীর ছায়ায় আচ্ছন্ন হয়ে চাঁদ যখন গাঢ় লালচে হয়ে ওঠে, তখনই তৈরি হয় এই অনন্য সৌন্দর্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও স্পষ্ট দেখা যাবে গ্রহণটি।

বাংলাদেশ সময় অনুযায়ী আজ ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। চলবে টানা ৭ ঘণ্টা ২৭ মিনিট ধরে, অর্থাৎ শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোরে।

পূর্ণাঙ্গ গ্রহণ দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। এর বাইরে আংশিকভাবে গ্রহণ দৃশ্যমান হবে আরও অনেক জায়গায়। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

আকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য এ রাতটি বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।

Read Previous

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমবে, বৃষ্টির সম্ভাবনা আজ

Read Next

দু’টি সমুদ্রগামী অয়েল ট্যাংকার কেনায় এমজেএল বাংলাদেশকে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ঋণসুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular