পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজধানীসহ আশপাশে হালকা বৃষ্টি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্য আজ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং সোমবার ভোর ৫টা ৪২ মিনিটে সূর্যোদয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



