যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুর পরও শেষ হয় না যাচাই প্রক্রিয়া: ঢাকার মার্কিন দূতাবাস

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: ভিসা ইস্যুর পরও যুক্তরাষ্ট্রে ভ্রমণপ্রত্যাশীদের জন্য নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষ হয়ে যায় না। এমনকি ভিসা প্রাপ্তির পরও যদি কোনো আবেদনকারী আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তবে তার ভিসা বাতিল হওয়ার ঝুঁকি থাকে।

সোমবার (৭ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পূর্বে প্রত্যেক ভিসা আবেদনকারীকে একটি বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এই যাচাইয়ে যুক্ত থাকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেস। এসব প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীর অতীত কার্যকলাপ ও নিরাপত্তাজনিত ঝুঁকি যাচাই করা হয়।

বার্তায় আরও বলা হয়, “মনে রাখবেন, ভিসা ইস্যু হওয়ার পরও যাচাই প্রক্রিয়া চলমান থাকে। যদি কেউ আইন লঙ্ঘন করেন অথবা তার ভিসার শর্তাবলি লঙ্ঘন করেন, তাহলে মার্কিন কর্তৃপক্ষ সেই ভিসা বাতিল করতে পারে।”

এ ধরণের বার্তা মার্কিন দূতাবাসের স্বচ্ছতা ও কঠোর নিরাপত্তানীতি তুলে ধরে, যা দেশটির অভিবাসন ও ভ্রমণব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে সহায়তা করে।

Read Previous

টেকনাফে পাহাড় ধসের আশঙ্কা, আশ্রয়কেন্দ্রে ছুটছেন বিপদাপন্ন পরিবারগুলো

Read Next

পতেঙ্গা সৈকতের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular