
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এক কর্মকর্তাকে বদলি করে নতুন পদে পাঠানো হয়েছে, আরেকজনকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মমিনুল ইসলামকে পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পরিচালক (অর্থ) মো. নওসাদ হোসেনকে তার বর্তমান দায়িত্ব বহাল রেখে অতিরিক্তভাবে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।



