
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এদের মধ্যে আছেন সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে জানা যাবে।
এছাড়া, যৌক্তিক কারণে প্রয়োজনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করেছে।



