
পর্যটন সংবাদ ডেস্ক : বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার দেশের ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটি আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ উপভোগ করা যাবে এই অফারে।
প্যাকেজটিতে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকেট (সব ট্যাক্সসহ), নির্ধারিত হোটেলে থাকা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ভ্রমণকারীদের ন্যূনতম দুইজনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে। ছয় মাসের কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই পরিশোধ করা যাবে এই প্যাকেজের মূল্য। দেশের শীর্ষ ২৪টি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই অফারের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে যেকোনো একটিতে থাকার সুযোগ রয়েছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গহোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস, গ্রীন নেচার রিসোর্ট, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, সি পার্ল বিচ রিসোর্ট, স্বপ্নীল সিন্ধু বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব এবং গ্র্যান্ড প্যাসিফিক। হোটেল ও রুমের ধরন অনুসারে প্যাকেজের মূল্য পরিবর্তন হতে পারে।
অফারটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য যোগাযোগ করুন ১৩৬০৩ নম্বরে অথবা ভিজিট করুন www.flynovoair.com ওয়েবসাইটে।



