২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নিয়ে চলা ট্রাভেল এজেন্সিগুলোকে ১৫ কার্যদিবসের আলটিমেটাম

পর্যটন সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নিয়ে পরিচালিত ট্রাভেল এজেন্সিগুলোকে দ্রুত নবায়নের জন্য মাত্র ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়সীমার মধ্যে নবায়ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ ছাড়া কোনো ট্রাভেল এজেন্সি পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব হারাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ সকল ট্রাভেল এজেন্সিকে দ্রুত অনলাইনে আবেদন করে নিবন্ধন সনদ নবায়নের আহ্বান জানিয়েছে। আবেদন করতে হবে মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টাল www.regtravelagency.gov.bd-এ প্রবেশ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ১৫ কার্যদিবসের পরও যারা নবায়ন ছাড়াই অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের ট্রাভেল এজেন্সি খাতে নিয়মতান্ত্রিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

Read Previous

জ্বালানি সংকটে সাপ্তাহিক ছুটি বাড়ানোর চিন্তা করছে সরকার

Read Next

নভোএয়ারের আকর্ষণীয় অফার: মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular