১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল, আলোচনায় থাকবে পাল্টা শুল্ক ইস্যু

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর)।

ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। জানা গেছে, পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হলেও দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে, যা চূড়ান্ত করতে হবে উভয় পক্ষের বৈঠকের মাধ্যমে।

সফরকালে মার্কিন প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে পাল্টা শুল্ক কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশের রপ্তানি খাতের জন্য যুক্তরাষ্ট্র বড় একটি বাজার। তাই এই সফরকে দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Read Previous

সাদাপাথর লুটপাট মামলায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

Read Next

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular