কোয়াবের নির্বাচনে বড় পরিবর্তন, সভাপতি প্রার্থী নান্নু-সেলিম শাহেদ

পর্যটন সংবাদ ডেস্ক: ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দীর্ঘদিন পর নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

এবারের নির্বাচনে কাঠামোতে আসছে বড় পরিবর্তন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ থাকছে না নতুন কমিটিতে। পরিবর্তিত কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।

প্রথমে ধারণা করা হচ্ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সভাপতি প্রার্থী হবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকায় কোয়াবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বর্তমান আহ্বায়ক সেলিম শাহেদ ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সহ-সভাপতি পদে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে মোহাম্মদ মিঠুনের নামও।

সদস্যপদ নিয়েও আনা হয়েছে নতুন নিয়ম। তিন ধরণের ক্যাটাগরি রাখা হয়েছে—

  • আজীবন সদস্যপদ: সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা ৫০ হাজার টাকা এবং অন্যরা ১ লাখ টাকা দিয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে বার্ষিক ফি দিতে হবে না, পূর্ণ ভোটাধিকার থাকবে।
  • স্থায়ী সদস্যপদ: ১৯৭২ সাল থেকে জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ বা ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটাররা ৫ হাজার টাকা দিয়ে সদস্য হতে পারবেন। তাদের বার্ষিক ফি দিতে হবে।
  • সহযোগী সদস্যপদ: ফি ২ হাজার টাকা, বার্ষিক ফি ১ হাজার ২০০ টাকা। তবে ভোটাধিকার থাকবে না।

বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটি নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করছে। এখন ক্রিকেটার সমাজের নজর আসন্ন ভোটে—কে হচ্ছেন কোয়াবের নতুন সভাপতি, সেই দিকেই।

Read Previous

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার শুনানি শুরু

Read Next

লুহানস্কে ভয়াবহ সংঘাত, এক সপ্তাহে নিহত ৪ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular