কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর কুড়িলে আবারও বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কয়েকশ শ্রমিক সড়ক অবরোধে নামলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের দেওয়া তথ্যে জানা যায়, প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক বাড্ডার কুড়িল এলাকায় ইনকামিং ও আউটগোয়িং দুই লেনেই যান চলাচল বন্ধ করে দেন। ফলে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী সড়ক পুরোপুরি অচল হয়ে পড়ে।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন ও ভাতা পরিশোধ করা হচ্ছে না। কয়েকদিন আগেও একই দাবিতে তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছিলেন।

এদিকে, কেবল কুড়িল-বাড্ডা নয়, শ্রমিকদের একটি অংশ এয়ারপোর্ট রোডেও অবস্থান নেন। এতে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের দুই দিকেই গাড়ি চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংবাদ লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।

Read Previous

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

Read Next

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ছাত্রদল সমর্থিত প্যানেলের বর্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular