বঙ্গোপসাগরে নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী মহড়া শেষ পর্যায়ে: সমুদ্র নিরাপত্তায় নতুন আত্মবিশ্বাস
পর্যটন সংবাদ ডেস্ক : বঙ্গোপসাগরে নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া আজ রোববার (৩০ নভেম্বর) শেষ হচ্ছে। সকালে মহড়ার চূড়ান্ত দিনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই যুদ্ধজাহাজ, বিমান ও বিশেষায়িত ইউনিটগুলো পূর্ণ শক্তিতে অংশ নেয়।







