বিদেশে বসেই ষড়যন্ত্র! মালয়েশিয়ায় ধরা পড়লো বাংলাদেশি আইএস সন্দেহভাজন ‘সেল’, সরকারের হুঁশিয়ারি

পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মরত ৩৬ জন বাংলাদেশিকে সন্ত্রাসবাদের অভিযোগে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে আইএস (ইসলামিক স্টেট)-এর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গি সেল গঠন ও নিজেদের দেশে সরকারবিরোধী কার্যক্রমে অর্থ সংগ্রহের পরিকল্পনার অভিযোগ উঠেছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে ধারাবাহিক অভিযান চালিয়ে এসব বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী আইনে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

মন্ত্রী আরও জানান, আটক ব্যক্তিরা মালয়েশিয়াকে ব্যবহার করে আন্তর্জাতিক উগ্রবাদী পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থ সংগ্রহের চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা ‘সেল’ তৈরি করে রাজনৈতিক শক্তি প্রয়োগ এবং সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নিজ দেশের সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা করছিল।

“মালয়েশিয়াকে কোনো বিদেশি উগ্রবাদী সংগঠনের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপস করবো না,” — বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের পেশাদারিত্ব ও সক্রিয় ভূমিকায় এই চক্রকে সনাক্ত করা সম্ভব হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

ইতিমধ্যে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ১৫ মার্চ দেশে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বাকি ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়েও সহযোগিতা করছে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনাটি পর্যটননির্ভর দেশ মালয়েশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এবং বিদেশি শ্রমিক নীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Read Previous

পর্যটনের নতুন দিগন্তে উত্তর কোরিয়া: সমুদ্রতীরবর্তী বিলাসবহুল রিসোর্ট খুলছে ১ জুলাই

Read Next

ইরান-মার্কিন আলোচনায় নতুন সম্ভাবনা, পারমাণবিক শক্তি খাতে বিনিয়োগের প্রস্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular