রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পর্যটন সংবাদ ডেস্ক : রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি এবং তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির রাজধানী রোমের উদ্দেশে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম হচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ব্যবস্থা এবং দারিদ্র্য দূরীকরণ নিয়ে বিশ্বনেতা, নীতিনির্ধারক ও গবেষকরা মতবিনিময় করেন। এ বছর ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এফএওর রোম সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে ভাষণ দেবেন ড. ইউনূস। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নির্মূল ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক মহল বলছে, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি ও ভূমিকা আরও জোরালোভাবে উঠে আসবে। আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

 

Read Previous

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে

Read Next

এনসিপিকে প্রত্যাশিত প্রতীক না দেওয়ার বিষয়টি নিয়ে সিইসির ব্যাখ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular