১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিকে প্রত্যাশিত প্রতীক না দেওয়ার বিষয়টি নিয়ে সিইসির ব্যাখ্যা

পর্যটন সংবাদ ডেস্ক : নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) তাদের প্রত্যাশিত প্রতীক না পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা এসেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এনসিপি যে প্রতীকটি দাবি করেছে তা কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় ছিল না, তাই তা বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দল নিবন্ধিত হলে তাদের অবশ্যই কমিশনের আগে থেকে অনুমোদিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হয় এবং তালিকার বাইরে প্রতীক দেওয়ার বিধান নেই। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন কখনোই তালিকার বাইরে কোনো দলকে প্রতীক দেয়নি।

তবে সিইসি ইঙ্গিত দেন যে প্রয়োজনে নির্বাচন কমিশন চাইলে প্রতীকের তালিকা বাড়ানো বা কমানোর ক্ষমতা রাখে। কিন্তু এনসিপির দাবিকৃত প্রতীক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। তার মতে, এটি কাউকে বঞ্চিত করার নীতিগত সিদ্ধান্ত নয়; বরং নির্বাচন প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক এবং স্বচ্ছ রাখতে তালিকাভুক্ত প্রতীকের বাইরের কোনো প্রতীক অনুমোদন করা হয়নি। তিনি আরও বলেন, এনসিপি কিংবা অন্য কোনো দল গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন না। সিইসি বলেন, এনসিপির নেতারা দেশপ্রেমিক, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে এবং তাদের ইতিহাস গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গেই জড়িত, তাই তারা কোনোভাবেই গণতন্ত্রের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে না।

 

Read Previous

রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য আর্জেন্টিনা ভ্রমণ: সম্পূর্ণ ভিসা গাইড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular