১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর পদত্যাগের ঘোষণা

পর্যটন সংবাদ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রয়টার্স ও আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের অক্টোবরে ক্ষমতার দায়িত্ব নেন ইশিবা। তখন তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে কয়েক মাসের ব্যবধানেই সংসদের নিম্নকক্ষে জোটের আসনসংখ্যা কমে যায়। জুলাইয়ে উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায় এলডিপি।

এই অবস্থায় দলের ভেতরে সমালোচনা ও চাপ বাড়তে থাকে। মাত্র এক সপ্তাহ আগে পদত্যাগের খবর উড়িয়ে দিলেও এবার তিনি নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

আগামীকাল সোমবার এলডিপির বিশেষ নেতৃত্ব বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত জানালেন ইশিবা শিগেরু। দলীয় বিভক্তি এড়াতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করছে রাজনৈতিক মহল।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Read Previous

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

Read Next

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular