সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে তার নিজস্ব রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আর্থিক লেনদেনে চেক জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই শামসুদ্দোহারের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছিল। তবে এবার প্রথমবারের মতো সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে আইনের মুখোমুখি করা হলো।

মামলার পরবর্তী ধাপ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Read Previous

ব্রাহ্মণবাড়িয়ায় আসন পুনঃবিন্যাসে প্রতিবাদ: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Read Next

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর পদত্যাগের ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular