১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা: পর্যটন খাতে নতুন দিগন্ত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনায় বসেছে দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দার সৌজন্য সাক্ষাৎ করেন। বেবিচক সদরদফতরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

শুধু ফ্লাইটই নয়, ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন দুই দেশের প্রতিনিধিরা।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষ করে ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভ্রমণ বাড়বে, যা দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও গভীর করবে।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে লাহোরের ঐতিহাসিক নিদর্শন বা ইসলামাবাদের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাওয়া সহজ হবে। একইভাবে পাকিস্তানি পর্যটকরা সরাসরি ফ্লাইটে এসে সিলেটের সবুজ পাহাড়, কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা সুন্দরবনের মতো অনন্য গন্তব্য উপভোগ করতে পারবেন।

এখন সবার চোখ দুই দেশের সিদ্ধান্তের দিকে, যা বাস্তবায়িত হলে পর্যটন ও অর্থনীতির জন্য খুলে যাবে নতুন দিগন্ত।

Read Previous

দুই বোন রাষ্ট্রবিহীন, নাগরিকত্ব সংকটে কেরালার পরিবার

Read Next

লালমনিরহাটের তিনবিঘা করিডোর: সীমান্তে ইতিহাস, সৌন্দর্য আর ভ্রমণের টান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular