১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালের এসএসসি ফল প্রকাশ: পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল

পর্যটন সংবাদ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের ফলাফলে পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। বিপরীতে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে রেকর্ড করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এবারের গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট (জিপিএ-৫)। যা গত বছরের তুলনায় প্রায় ৪৩ হাজার কম।

বোর্ডভিত্তিক পাসের হার নিম্নরূপ:

  • রাজশাহী: ৭৭.৬৩%
  • যশোর: ৭৩.৬৯%
  • চট্টগ্রাম: ৭২.০৭%
  • সিলেট: ৬৮.৫৭%
  • ঢাকা: ৬৭.৫১%
  • দিনাজপুর: ৬৭%
  • কুমিল্লা: ৬৩.৬%
  • ময়মনসিংহ: ৫৭.৩৫%
  • বরিশাল: ৫৬.৩৮%

এছাড়াও, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.০৯% এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩% শিক্ষার্থী পাস করেছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.০৪%।

শতভাগ পাস ও ব্যর্থ শিক্ষাপ্রতিষ্ঠান:

২০২৫ সালে দেশের ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, যা গত বছরের তুলনায় ১,৯৮৪টি কম। অন্যদিকে, ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৫১টি।

ফলাফল দেখার পদ্ধতি:

এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে:
মেসেজ অপশনে গিয়ে লিখুন—
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পাশের সাল>
উদাহরণ: SSC DHA 123456 2025
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখতে ভিজিট করুন:
www.educationboardresults.gov.bd

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ফলাফল:
প্রতিষ্ঠানপ্রধানরা ইআইআইএন নম্বর ব্যবহার করে www.dhakaeducationboard.gov.bd থেকে রেজাল্টশিট ডাউনলোড করতে পারবেন।

পর্যটন সংবাদ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন—পরীক্ষার এই গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করার জন্য। আগামীদিনে তোমাদের সফলতা আরও উজ্জ্বল হোক!

Read Previous

২০২৫ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ: জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

Read Next

বান্দরবানের লামায় পাহাড় ধসের আশঙ্কায় পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular