বান্দরবানের লামায় পাহাড় ধসের আশঙ্কায় পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ

পর্যটন সংবাদ প্রতিবেদক: বান্দরবান জেলার লামা উপজেলায় টানা বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কায় সকল পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুদ্দিন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনের ভারি বর্ষণে পাহাড়ি এলাকা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ের ঢালে অবস্থিত অবকাশ কেন্দ্র ও রিসোর্টসমূহে যেকোনো সময় ধস নামার আশঙ্কা রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে লামার পর্যটন স্পটগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত মাসেও অনুরূপ পরিস্থিতিতে লামার মিরিঞ্জা ভ্যালী, সুখিয়া-দুখিয়া ভ্যালীসহ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে পুনরায় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে এবং পর্যটকদের আগ্রহের জায়গাগুলোতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।

পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, আবহাওয়া ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা গ্রহণ করতে এবং প্রয়োজনে উপজেলা প্রশাসনের হটলাইন নম্বরে যোগাযোগ করতে।

Read Previous

২০২৫ সালের এসএসসি ফল প্রকাশ: পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল

Read Next

শিক্ষার্থীদের সতর্কবার্তা: ভিসা আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে হতে পারে ভিসা বাতিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular