১৫ আগস্ট ইসলামি শিক্ষা দিবস: শিবিরের জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু আজ

পর্যটন সংবাদ ডেস্ক: বাংদলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ১৫ আগস্টকে ‘ইসলামি শিক্ষা দিবস’ হিসেবে পালন করে ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের স্মরণে। এবারও দিবসটিকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে তাদের ঘোষিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’। এটি চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

বুধবার (১৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহব্যাপী আয়োজনে থাকছে শিক্ষা সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন, সেমিনার ও আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, রচনা, কুইজ, বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতা। এছাড়া জাতীয় পত্রিকা, ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি শিক্ষা দিবস ও আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি, ‘প্রেরণার বাতিঘর’ বইপাঠ প্রতিযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাও থাকবে।

সংগঠনের তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালেক ১৯৬৫ সালে যুক্তফ্রন্টের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন, পরে মুসলিম লীগ ও ইসলামী ছাত্রসংঘে যোগ দেন। ১৯৬৯ সালে জাতীয় শিক্ষানীতির আলোচনায় ইসলামি শিক্ষাব্যবস্থার পক্ষে বক্তব্য দেন তিনি। একই বছরের ১৫ আগস্ট রেসকোর্স ময়দানে হামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ইসলামী শিক্ষাব্যবস্থা প্রণয়নের প্রচেষ্টার মধ্যেই নিহত হওয়ায় তার মৃত্যুদিবসকে ইসলামি শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

Read Previous

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ ১৯ জন আটক

Read Next

ইউক্রেন যুদ্ধ বন্ধে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের, পুতিনের সঙ্গে আলাস্কায় শীর্ষ বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular