হান্টার বাইডেনকে ১ বিলিয়ন ডলারের মামলা করার হুমকি মেলানিয়া ট্রাম্পের

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার (প্রায় ১০০ কোটি ডলার) ক্ষতিপূরণ দাবিতে মামলা করার হুমকি দিয়েছেন। যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে হান্টারের সাম্প্রতিক মন্তব্য থেকেই এই বিরোধের সূত্রপাত।

বিবিসির খবরে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে হান্টার দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন এপস্টেইন। মেলানিয়া এই দাবি সরাসরি অস্বীকার করেছেন এবং এটিকে মানহানিকর মন্তব্য বলে আখ্যা দিয়েছেন।

ফার্স্টলেডির আইনজীবীরা হান্টার বাইডেনের আইনজীবীদের কাছে একটি নোটিশ পাঠিয়ে জানিয়েছেন— যদি বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হয়, তবে ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হবে।

এর আগে এই মাসের শুরুতে হান্টার বাইডেন একটি সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন। যদিও ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে তিনি একসময় এপস্টেইনের বন্ধু ছিলেন, তবে ২০০০ সালের গোড়ার দিকে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। ২০০৫ সালে ট্রাম্প ও মেলানিয়ার বিয়ে হয়।

Read Previous

সিপিএলে সাকিবের প্রত্যাবর্তন ম্যাচে অ্যান্টিগার হার

Read Next

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে কোটি টাকার বেশি নগদ, অস্ত্র ও মাদক উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular