পর্যটন সংবাদ ডেস্ক: দুই মৌসুম পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। তবে ফেরার ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ব্যাট হাতে করেছেন ১৬ বলে ১১ রান, বল হাতে এক ওভার করে দিয়েছেন ৬ রান—কোনো উইকেট পাননি। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স হেরেছে ৬ উইকেটে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করে ১৭.১ ওভারে ১২১ রানে অলআউট হয় অ্যান্টিগা। একপ্রান্ত আগলে রেখে কারিমা ৩৪ বলে ৬১ রানের ইনিংস খেললেও অন্য কেউ বড় ভূমিকা রাখতে পারেননি। সালামখিল নেন ৪ উইকেট।
জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। এভিন লুইস ২৫, কাইল মেয়ার্স ১৫, আন্দ্রে ফ্লেচার ১৯ রান করেন। শেষ পর্যন্ত অ্যাথানাজে (৩৭*) ও হোল্ডার (১৮*) অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
২০২১ সালের ফাইনালের পর এই প্রথম ঘরের মাঠে জয় পেল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।



