
পর্যটন সংবাদ ডেস্ক: স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতের দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মিঠুর বিরুদ্ধে স্বাস্থ্যখাতে দুর্নীতি, অনিয়ম এবং একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি বিগত সরকারের বিভিন্ন আমলা ও রাজনীতিবিদের সঙ্গে সখ্যের সুযোগ নিয়ে স্বাস্থ্যখাতের কেনাকাটায় ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এই দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
ডিবি পুলিশ এখন আরও তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।



