১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহত ৩৫, গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ

পর্যটন সংবাদ ডেস্ক: আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের ওই হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং আরও প্রায় ১৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী সানায় হুতিদের সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। স্থানীয় গণমাধ্যম বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনো উদ্ধারকাজ চলছে। হুতিদের আল মাসিরাহ টিভি জানিয়েছে, হামলায় সামরিক দপ্তরের পাশাপাশি বেশ কিছু বেসামরিক বাড়িঘর ও একটি জ্বালানি ডিপোও ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে, এর আগের দিন ইসরায়েলের এক বিমানবন্দরে হুতিদের চালানো ড্রোন হামলার জবাবেই এ আঘাত হেনেছে ইসরায়েল।

একই সময়ে গাজায়ও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, খুব শিগগিরই গাজা সিটিতে নতুন মাত্রার হামলা শুরু হবে। স্থানীয়দের অঞ্চলটি ছেড়ে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১২ জন মারা গেছেন ত্রাণ সংগ্রহের সময়।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, গাজায় যুদ্ধের কারণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও আংশিক বাণিজ্য স্থগিতের প্রস্তাব উত্থাপন করবেন। কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক মহলে যে তীব্র সমালোচনা তৈরি হয়েছে, তার মধ্যেই এ ঘোষণা এলো।

Read Previous

স্বাস্থ্যখাতে দুর্নীতি: মোতাজ্জরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

Read Next

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular