সেন্টমার্টিনে চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রবালদ্বীপ সেন্টমার্টিনে চার মাস (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (২২ অক্টোবর) হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অপূর্ব জাহাঙ্গীর জানান, নভেম্বরে রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না পর্যটকরা। ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন।

আর ফেব্রুয়ারিতে কোনও পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এ ছাড়া সেন্টমার্টিনে ওয়ান-টাইম ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Read Previous

এবি ব্যাংকের কার্ডধারীদের জন্য হেরিটেজ রিসোর্টে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

Read Next

তিস মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular