১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবি ব্যাংকের কার্ডধারীদের জন্য হেরিটেজ রিসোর্টে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর নিয়ে এলো বেসরকারি খাতের এবি ব্যাংক পিএলসি। ব্যাংকটির কার্ডধারীরা হেরিটেজ রিসোর্টে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এবি ব্যাংক ও হেরিটেজ রিসোর্টের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডাররা হেরিটেজ রিসোর্টের রুম রেন্টের উপর বিশেষ ছাড় সুবিধা পাবেন।

ব্যাংকটি জানিয়েছে, কার্যদিবসগুলোতে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং সাপ্তাহিক ছুটির দিনে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন এবি ব্যাংকের কার্ড হোল্ডাররা।

নরসিংদীর মাধবদীর নওপাড়া সংলগ্ন হেরিটেজ রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম ও মো: ফজলুর রহমানের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল চুক্তিতে স্বাক্ষর করেন। আর হেরিটেজ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মেনহাজুর রহমান ভূঁইয়া তার প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Read Previous

ভারতের তীর্থ শহর পুড়ি থেকে সরে যাচ্ছেন পর্যটকরা

Read Next

সেন্টমার্টিনে চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular