সুখবর আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ নিয়ে

২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। বিগত কয়েকবছরে দর্শকদের মনে ভিন্নরকম এক অনুভূতির ছাপ ফেলে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি।

২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি একে একে ৪টি সিজন পারকরে। প্রতিটি সিজনেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প।

প্রচারের পর থেকে সিরিয়ালটির নিয়মিত দর্শক আকর্ষন বেড়েছে,নানান আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন তারা। নাটকের চরিত্র পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে বাস্তবিক রুপে এসে দাগ কেটেছে।

তাই সকলেই কাছেই ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ দেখার আগ্রহ তৈরি হয়েছে। বিগত দুই বছরেও একাধিকবার নির্মাতা কাজল আরেফিন অমিকেও এই ধারাবাহিকটি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়।

আলোচিত এই ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়।আবার দুই বছর পর নতুন সিজনের আভাস দিলেন এই নাটকের পরিচালক অমি।

ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ এর বিষয়ে গণমাধ্যমকে পরিচালক জানান, তিনি দর্শকদের আর অপেক্ষা করাতে চান না। খুব গিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দর্শকদের সুখরব দিতে চান তিনি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে শামীম সরকার,মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল শরমা, পারসা ইভানা, আশুতোষ সুজন সহ আরো অনেকে।

Read Previous

দিনাজপুরে চড়ক পূজা উদযাপন

Read Next

মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমন করা যাবে এক ভিসায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular